আগস্ট ২৪, ২০০৮মন্তব্য করুন

নোটঃ এই টিউটোরিয়ালটি তাদের জন্য যারা নিজে থেকে জুমলা ইনস্টল করতে জানেন এবং জুমলার এডমিন প্যানেলে লগিন করতে পারেন।
জুমলা কাস্টমাইজেশনের (টেমপ্লেট ডিজাইন, মডুল ও কম্পোনেন্ট তৈরি) আগে ভালো করে জেনে নেওয়া উচিৎ এর সাধারণ গঠন। অর্থাৎ কোন কাস্টমাইজেশন ছাড়াই কিভাবে ডাউনলোড করা টেমপ্লেট, মডুল ও কম্পোনেন্ট দিয়ে কাজ সেরে ফেলা যায়।

আপনি যদি এডমিন প্যানেলে প্রবেশ করেন তাহলে নিচের মতো একটি ছবি দেখতে পারবেন।
ছবি
আমি আস্তে আস্তে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো। মাঝে মাঝে মনে হতে পারে কথা গুলো বিচ্ছিন্ন কিন্তু কিছুদূর যাবার পরে যখন একটার সাথে আরো একটা মিল খুঁজে পাবেন তখন আবার হয়তো ট্রাকে ফিরে আসবেন।

যদি একটু খেয়াল করেন তাহলে এডমিন প্যানেলে ঢুকার পর মাঝখানে চোখের সামনে ভেসে আসবে কিছু ব্লক। যার ভেতর Section Manager, Category manager এবং Article Manager এই তিনটা জিনিসের দিকে এখন খেয়াল দেবো।
Section Manager, Category manager এবং Article Manager কি এবং কেনঃ

ধরুন আপনি কিছু একটা লিখলেন, হতে পারে একটা গল্প। আমরা এটাকে একটা আর্টিকেল হিসাবে ধরে নিলাম জুমলার ভাষায়। যদি দেখা যায় আপনি বিভিন্ন বিষয় নিয়ে গল্প লিখছেন তাহলে কি চিন্তা করা যায় না যে, আপনার লেখা আর্টিকেল গুলোকে আমরা বিষয় ভিত্তিক বিভিন্ন ক্যাটাগরীতে ভাগ করতে পারবো। একই ভাবে যদি দেখা যায় যে, এতো বেশি গল্প লেখা শুরু করেছেন যে, তা শুধু ক্যাটাগরীতে ভাগ করেই শেষ করা যাচ্ছে না। এই ক্যাটাগরী গুলোকে আবার আলাদা ভাবে বিষয় বা অন্য কোন মান হিসাবে ভিন্ন ভাবে রাখা যেতে পারে। অর্থাৎ এখন আমরা ক্যাটাগরীগুলোকে সেকশনে ভাগ করবো। তাহলে কি দাড়ালো যদি শেষ থেকে চিন্তা করি। ধরুন প্রতিবছর যে গল্পগুলো লিখেন তা সেকশনে ভাগ করলাম যেমন
বছর-২০০৮
বছর-২০০৭
……………
এখন প্রতি বছর আপনি বেশ কিছু ক্যাটাগরীতে গল্প লিখেছেন তা নিম্নরুপঃ
হাস্য-রসাত্মক
জীবন ঘনিষ্ঠ
……………
এখন প্রতিটি ক্যাটাগরীতে গল্পগুলো বা আর্কিকেল এই রকমঃ
বাড়ির কাছে আর্শিনগর-গল্প-১
অমুকের থলের বেড়াল-গল্প-২

পুরা জিনিসটা দাড়ালো এই রকমঃ
সেকশন-১(বছর-২০০৮)
—ক্যাটাগরী-১(হাস্য-রসাত্মক)
———-আর্টিকেল-১
———-আর্টিকেল-২
———-আর্টিকেল-৩
—ক্যাটাগরী-২(জীবন ঘনিষ্ঠ)
———-আর্টিকেল-১
———-আর্টিকেল-১
সেকশন-২(বছর-২০০৭)
—ক্যাটাগরী-১(হাস্য-রসাত্মক)
—ক্যাটাগরী-২(জীবন ঘনিষ্ঠ)

কি এখন পরিস্কারতো কেন আমাদের সেকশন ,ক্যাটাগরী ও আর্টিকেল দরকার। উত্তর নিশ্চয় সহজ- আমরা আমাদের আর্টিকেল বা গল্পগুলো সুন্দর ও সুবিন্যস্ত ভাবে সাজিয়ে রাখবো। হ্যাঁ আপনি যদি বেশি গতিতে এগিয়ে থাকেন তাহলে আপনাকে থামিয়ে দিয়ে বলবো জুমলাতে (আপাতত সাধারন ভাবে ধরে নিতে হবে) সেকশন, ক্যাটাগরী ও আর্টিকেল এই তিনটা ধাপ আপনি পাবেন। মানে সেকশনের পরে কিছু আর নাই। :s)

হে হে হে, নিশ্চ্য় প্রশ্ন করার জন্য ওতপেতে আছেন যে, কিভাবে আমি এইগুলো(সেকশন, ক্যাটাগরী ও আর্টিকেল) তৈরি করতে পারবো। এখানে ঘটনা উল্টা :-? , মানে আগে গল্প লিখে পরে ঠাকুরমার ঝুলিতে ফেলবেন তা হবে না। আপনাকে আগে ঝুলি রেডি করে এরপর গল্প লেখা শুরু করতে হবে। >:D<
তারমানে দাড়ালো যে, আগে একটা সেকশন বানানো, এখন এই সেকশনের আন্ডারে একটা ক্যাটাগরী বানাবো এবং এখন গল্প লিখবো কিন্তু গল্প বা আর্টিকেল লেখার সময় অবশ্যই ঠিকঠাক মতো ঐ গল্পের জন্য সেকশন ও ক্যাটাগরী পছন্দ করে দেবো(ভুল হলে সমস্যা নাই যে কোন সময় আমরা তা সম্পাদনা করতে পারবো)।
হুম চটপট সেকশন ম্যানেজারে ঢুকুন আর একটা সেকশন বানিয়ে ফেলুন। কিন্তু কিভাবে বানাবেন, কোথায় ক্লিক করবেন!!! কি বিপদ…

হুম নিচের ছবিটা দেখেন
ছবি

ব্যাপার হচ্ছে জুমলাতে যখনই কোন কেরামতি করতে যাবেন দেখবেন ডান দিকে উপরে কিছু বাটন আছে যেমন পাবলিশ, আনপাবলিশ, এডিট, নিউ/এড, ডিলিট ইত্যাদি। এতো সহজ ভাবে নাম গুলো দেওয়া বাটনের যে আপনি নতুন একটা সেকশন বানানোর জন্য সেকশন ম্যানেজারে গিয়ে প্রথমে New(+) এই রকম বাটনে ক্লিক করবেন এবং ঠিক কাজটাই করবেন। যে স্ক্রিন আসবে সেটা নিচের মতো
ছবি

বাম দিকে দেখুন, title এবং alias নামে দুইটা বক্স আছে। আপনি চাইলে ২য়টা খালি রাখতে পারেন কিন্তু তা করবেন না। এখানে প্রথমে টাইটেল বক্স সেকশনের নাম দিন। এরপর এক জিনিস alias এ লিখেন। নিচের ডেস্ক্রিপশন বক্সে সেকশনের বর্ননা দিন সংক্ষেপে (এটা বাধ্যতামূলক নয় কিন্তু দিয়ে রাখা ভালো)। এখন একটু লক্ষ্য করুন Published -> No / Yes. কোনটা আছে। ডিফল্ট ইয়েস থাকার কথা না তাহলে করে দিন। এছাড়াও দেখবেন মেনু ইমেজ, একসেস লেভেল এই গুলো যা আসে ডিফল্ট তাই রেখে দিন(এটা গুরুত্বপূর্ণ তবে আমরা এখন দেখবো না)।

এখন হলো আরেক মজার জিনিস। দেখুন ডান পাশে উপরে কিছু বাটন আছে। Save, Apply, Cancel , Help. এখানে Save বাটনে ক্লিক করে বের হয়ে আসেন।
কিন্তু বাদ বাকিগুলো কেন তাইতো ?

Save — আপনি বর্তমান উইন্ডোতে যা কিছু করেছেন তা ডাটাবেজে সংরক্ষণ হবে এবং ঐ ওয়ার্কিং উইন্ডো থেকে আপনাকে বের করে আগের উইন্ডোতে নিয়ে আসবে প্রয়োজনীয় পরিবর্তন করে।
Apply—আপনি বর্তমান উইন্ডোতে যা কিছু করেছেন তা ডাটাবেজে সংরক্ষণ হবে এবং ঐ ওয়ার্কিং উইন্ডোতে আপনাকে আপনাকে আবার নিয়ে আসবে প্রয়োজনীয় পরিবর্তন করে এবং আপনি প্রয়োজনীয় সম্পাদনা করতে পারবেন এবং একই ভাবে সেইভ বা আপ্লাই বাটনে ক্লিক করতে পারবেন।
Cancel—শেষ বার আপ্লাই বা সেইভ বাটনে ক্লিক করার পর যে অবস্থায় ছিলো সেই অবস্থায় রেখে (মানে ডাটাবেজ আপডেট স্ট্যাটাস) আপনাকে বর্তমান উইন্ডো থেকে বের করে আগের উইন্ডোতে নিয়ে আসবে।

এইযে এতো কিছু প্যাচাইলাম সেইভ, আপ্লাই নিয়ে আর কারণ হলো এই ধরনের অপশন আপনি অনেক জায়গায় পাবেন তাই সিদ্ধান্ত নিতে খুব বেশি চিন্তা করতে হবে না।

উফফফ এতোক্ষনে নিশ্চ্য় বেশ কিছু সেকশন তৈরি করে ফেলেছেন। :z

জ্বী, আপনি ঠিকই ধরেছেন যে, একই ভাবে ক্যাটাগরী ম্যানেজারে গিয়ে আপনাকে ক্যাটাগরী তৈরি করতে হবে তবে সেক্ষেত্রে আপনাকে একটু সামান্য কষ্ট করে ক্যাটাগরীটি কোন সেকশনের আন্ডারে তা একটা ড্রপ ডাউন লিস্ট থেকে দেখিয়ে দিতে হবে। আশা করি আপনি তা ধুম ধাম করে ফেলবেন।
কিন্তু একই ভাবে আপনি আর্টিকেল ম্যানেজারে গিয়েও কাজ টা সারতে পারেন। তবে এইটা নিয়ে আমি কিছু গল্পবাজি করবো। :D/

কিভাবে আর্টিকেল লিখবেন, রিডমোর, ইমেজ দিবেন কিভাবে ইত্যাদি একটু বিস্তারিত জানাতে আগ্রহী। বরাররের মতো আর্টিকেল ম্যানেজারে গিয়ে নিউতে ক্লিক করে নতুন একটা আর্টিকেল নিন এবং টাইটেল ও এলিয়াস লিখে সেকশন ও ক্যাটাগরী দেখিয়ে দিন।
এখন একটা না অনেকগুলো কথা আছে ভাই, আস্তে আস্তে বলি। একবার নিচের ছবিটা দেখুন ভালো করে, অনেক সহজ তাই না ?
ছবি
দেখবেন অনেক সাইটের কোন আর্টিকেলের কিছু অংশ যেমন ৫-১০ লাইন দিয়ে Read More দিয়ে লিঙ্ক করা থাকে। এরপর ঐ রিডমোরে ক্লিক করলে ফুল আর্টিকেল পেজ আসে। জুমলার ১.x ভার্সনে ইন্ট্রো ও ফুল ডেস্ক্রিপশন লেখার জন্য দুইটা আলাদা ফিল্ড ছিলো বা এডিটর ছিলো কিন্তু ১.৫ এ জিনিসটা আরো সহজ করা হয়েছে।

আগে আপনি ঠিক করে নিন যে আপনি ফুল পেজে যা শো করবেন তা কি ইন্ট্রো সহ নাকি ইন্ট্রোর পরের টুকু। যেভাবে চাইবেন সেইভাবেই সম্ভব। আপনার গল্পটা আগে লিখে ফেলুন এডিটরে এরপর ইন্ট্রো হিসাবে মানে ঐ Read More এর আগে যা দেখাবেন সেই পজিশনে মাউস কারসর নিন এবং নিচে দেখুন একটা বাটন আছে “Read More” লেখা ওটা ক্লিক করুন। একটা লাইন চলে আসবে লেখার ভেতর। এটা হলো এডিটর উইন্ডোতে ইন্ট্রো ও ফুল আর্টিকেলের সেপারেটর নির্দেশক লাইন। এখন সেইভ করে বের হয়ে আসুন। হয়ে গেলো আপনার আর্টিকেল বানানো।(ইমেজ যুক্ত করা ও অন্যান্য অপশন গুলোর জন্য পরে আলোচনা হবে। আগে বেসিক >:D< )

যেহেতু দেখলেই আত্মবিশ্বাস বেশি বাড়ে তাই পরের পর্বে মেনু দিয়ে আমরা কোন আর্টিকেল লিঙ্ক করে দেখবো…ততক্ষন এই আলোচনাগুলো একটু দেখেন :z

লেখাটি আমাদের প্রযুক্তি ফোরামে এই খানে পাবেন ।

August 23, 20084 Comments

Somedays ago I wrote a joomla module to list all the component in admin panel. Here I am sharing this with you and hope this will help you.

Here is little info about the module:

Name: Component Listing module
Type:  Admin panel
Joomla Version: 1.5.x
Description: This module displays the list of all installed components in admin panel home page for quick access and list viewing.
Author: Sabuj Kundu aka Manchumahara
License: GPL2
Download:

zip Component listing module for joomla admin panel  mod_manchucomlist.zip (4.4 KiB, 928 hits)



Joomla Extension Directory: Check this link
How to install: Download the zip file name mod_manchucomlist.zip and install like any other modules. Now go to module manager and click the administrator tab. Find the module named Component listing and publish it in “cpanel” position. That’s it.

Free Image Hosting at www.ImageShack.us

লেখাটি আমাদের প্রযুক্তি ফোরামে বাংলায়  এখানে দেখুন।

August 12, 20082 Comments

ধরুন আপনি ঘুরে বেড়াচ্ছেন কিন্তু আপনাকে কেউ দেখতে পারছে না। হ্যাঁ এই রকম সিনেমায় হরহামেশা দেখে থাকি কিন্তু বাস্তবে যদি এমন কিছু সম্ভব হয় তাহলে কেমন হয়। আশার কথা হচ্ছে এই ধরনের প্রযুক্তি উদ্ভাবনে বিজ্ঞানীরা বেশ কাছাকাছি পৌচ্ছেছেন। বিজ্ঞানীরা দাবী করেছেন যে, তারা এমন ধরনের ম্যাটেরিয়াল তৈরি করতে পারবেন যা অন্য কোন বস্তু বা মানুষকে অদৃশ্য করে রাখতে পারবে। একদল গবেষকদের দাবী তারা সর্বপ্রথম এমন কিছু তৈরি করতে সক্ষম হয়েছেন যা, কোন ত্রি ডাইমেনশনাল বস্তুকে ঢেকে রাখবে বা অদৃশ্য করে রাখবে এবং এটা করা হবে ঐ বস্তুর উপর যে আলো পড়ে তা নিয়ন্ত্রন করে।

আমরা কোন বস্তু কখন দেখতে পাই, যখন কোন বস্তুর উপর আলো এসে পড়ে এবং তা প্রতিফলিত হয়ে যদি আমাদের চোখে আসে। এখন যদি এখন কিছু করা হয় যে, আলো প্রতিফলিত হবে না বা প্রতিফলনের দিক এমন ভাবে নিয়ন্ত্রন করা হবে যা আমাদের থেকে ঐ বস্তকে অদৃশ্য করা রাখবে। বিজ্ঞানীদের দাবী, আগে টু ডাইমেনশনাল কিছু খুব বেশি পাতলা বস্তুকে এই রকম অদৃশ্য করে রাখা সম্ভব হয়েছে। এখন তারা এই প্রযুক্তিকে আরো উন্নত করে স্বাভাবিক যে কোন বস্তুকে অদৃশ্য করার জন্য কাজ করে যাচ্ছেন। কোন বস্তুকে অদৃশ্য করে রাখার জন্য যা ব্যবহৃত হয় তার নাম মেটাম্যাটেরিয়ালস। ধরে নিতে পারেন একটা পোশাক বানানো হবে যা দিয়ে কোন কিছুকে অদৃশ্য করে রাখা হবে। মেটাম্যাটেরিয়ালস ধাতব পদার্থ, সিরামিক, টেফলন ও ফাইবার দিয়ে তৈরি করা হয় এবং এটা এমন ভাবে তৈরি করা হয় যে, কোন দৃশ্যমান আলোকে একটু অন্য ভাবে ঘুরিয় দেয় যা সাধারন বস্তু পারে না। এর ফলে এই সব বস্তু থেকে আলো প্রতিফলিত হবে না বা কোন ছায়া পড়বে। রুপকথার যাদুর পোশাক মনে হয় বাস্তবে চলে আসবে আর কিছুদিন পরেই।

—-লেখাটি গুগল নিউজ অবলম্বনে নিজের মতো করে লেখা।

[সম্পাদনা] মূল প্রবন্ধটি এখানে
আরো এখানেঃ এক (সাবধান পপআপ আসে একটা), দুই

উপরের লিঙ্ক দুইটাতে গেলে কিছু স্ক্রিনশটও পাওয়া যাবে।

August 1, 20086 Comments

Just left Grameensolutions LTD. on 31st July. I was working there as an associate software engineer in web development( PHP+MYSQL mainly in Joomla CMS). I joined there 21st January and 31st July was my last day in office. I haved passed so many enjoyable days with my team mates like Shouman vaiya (Excellent Team Leader), Saifur vai( Helped me much), Zaman Sarker ( Koolest man in our web section), Mamun vai ( Exceptional web designer), Noman vai ( Known as DOC vaiya and always “khal kete kumir ante chai :P ”), Billah vai (Helped me lot to learn new things), Shobuz vai (Nice guy), Harun vai ( Hope he will bring a sweet vabi soon !!!), Delowar vai, Akhi apu, Ratul( always in pressure with so much personal projects) and so many lovely friends. I am sorry I forget to mention someone. All of them were are really friendly. I will miss all. Hope I will start a new journey in somewhere else after 6 months. For some days a free life for the Manchumahara…..

Good bye GSL….

  • Go to top
    Go to top
feedback