October 2, 2009 | Posted by Manchumahara(Sabuj Kundu) in category Bangla Blogs, Joomla, Tips and Tricks with tags ,
আমি ব্যক্তিগত ভাবে যা করি যখন জুমলার জন্য কোন নতুন টেমপ্লেট বানায় তখন ডিফল্ট টেমপ্লেট rhuk_milkyway কপি করে নতুন নাম দিয়ে অপ্রয়োজনীয় ছবি, সিএসএস কোড ইত্যাদি সব মুছে ফেলি। এরপর নিজের মতো করে কোড করি সব কিছু। একথা বলার কারণ এইটা যে আমরা যদি ডিফল্ট টেমপ্লেট ব্যবহার করি তাহলে একটা ফাইলে সামান্য কিছু কোড যুক্ত করেই পেজিনেশনের ডিজিটগুলো বাংলা করে ফেলতে পারি।
এখন দেখি কি করে করা যায়। যদি ভালো করে খেয়াল করেন তাহলে নিশ্চয় templates\rhuk_milkyway\html এই ডিরেক্টরীতে pagination.php নামে একটা ফাইল আছে। এই ফাইলটা প্রথমে utf-8 হিসাবে সংরক্ষণ(save) করুন। এরপর
ফাইলের একদম শেষে ?> এর আগে নিচের কোড কপি পেস্ট করুন।
//function to convert english digits to bangla digits
function convertEngtoBanglaDate($rdate){
$latin = array('1','2','3','4','5','6','7','8','9','0');
$bangla  = array('১','২','৩','৪','৫','৬','৭','৮','৯','০');
return str_replace($latin, $bangla, $rdate);
} //end convertEngtoBanglaDate
এখন যা করবো pagination_item_active() এবং pagination_item_inactive() ফাংশন দুইটি সামান্য মডিফাই করবো। মডিফাই করার পর যা হবে তা নিচে দিলামঃ
function pagination_item_active(&$item) {
function pagination_item_inactive(&$item) {
return "".convertEngtoBanglaDate($item->text)."";
নিশ্চয় ভাবছেন এখনতো বাংলা ইংলিশ যে ল্যাঙ্গুয়েজই সেট করি না কেন এডমিন থেকে পেজিনেশনের ডিজিট সব সময় বাংলায় দেখাচ্ছে :( . হ্যাঁ ভয় পাবেন না। আমরা উপরোক্ত ফাংশন দুইটি আবার মডিফাই করবো।
function pagination_item_active(&$item) {
$lang = JFactory::getLanguage();
if($lang->_lang == "bn-BD"){
else{
function pagination_item_inactive(&$item) {
$lang = JFactory::getLanguage();
if($lang->_lang == "bn-BD"){
return "".convertEngtoBanglaDate($item->text)."";
else
return "".$item->text."";
এখন যদি আপনি ল্যাঙ্গুয়েজ এডমিন থেকে বাংলা সেট করেন শুধুমাত্র তাহলেই পেজিনেশনে বাংলা ডিজিট শো করবে। ধন্যবাদ।
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
5 Responses to জুমলার ডিফল্ট টেমপ্লেটে পেজিনেশনে ডিজিট কিভাবে বাংলা করবেন ?
1. Lenin says:
function convertEngtoBanglaDate($rdate){
$latin = range('0',9');
$bangla = array('০','৯');
return str_replace($latin, $bangla, $rdate);
2. নবীন says:
ভাই আপনার এই উপদেশ আনেক কাজের।
আপনাকে ধন্যবাদ।
Leave a Reply
Additional comments powered by BackType
feedback