নভেম্ভর ৬, ২০০৯মন্তব্য করুন

ফায়ারফক্সের ডিফল্ট সার্চ ইঞ্জিন গুগল, আর সেই সাথে আরো কিছু লিস্টে থাকে যা সিলেক্ট করে নিতে পারি এবং চাইলে আরও অনেকগুলো সার্চ ইঞ্জিন আমরা এডঅন হিসাবে যোগ করে নিতে পারি। আজকে ভোর রাতে মাথায় চিন্তা আসলো আমাদের প্রযুক্তির জন্য এই রকম এডঅন বা সার্চ প্লাগিন বানানো যায় কিনা। কিছুক্ষন চেস্টা করার পর হয়ে গেলো। এখন কেউ চাইলে প্লাগিনটি এড করে রাখলে, যে কোন সময় ফায়ারফক্সের সার্চ বার থেকেই আমাদের প্রযুক্তিতে সার্চ করতে পারবে। উল্লেখ্য যে, আমাদের প্রযুক্তিতে অনেক গুলো সার্চ ইঞ্জিন দিয়ে সার্চ করার অপশন আছে কোর সার্চ ফিচার এর পাশাপাশি। তবে এখানে শুধু মাত্র গুগল কাস্টম সার্চ ফিচার এর সাথে লিঙ্ক করা।
কিভাবে প্লাগিনটি যুক্ত করবেন আপনার ফায়ারফক্সের সার্চ লিস্টে তাই তো ? আচ্ছা,
প্রথমে আমাদের প্রযুক্তি ফায়ারফক্স দিয়ে ভিজিট করুন। এরপর নিচের ছবিটি অনুসরণ করুন

apsearch1

যদি উপরের ধাপ ঠিক মতো করে থাকেন তাহলে নিচের মতো দেখতে পাবার কথা।

apsearch1

সার্চ প্লাগিনকে পরবর্তীতে ফায়ারফক্সের সিংগেল ক্লিক এডঅন এর মতো করে দেওয়া হবে এবং ফায়ারফক্সের এডঅন সাইটে সাবমিট করা হবে।
যারা ব্যবহার করবেন অনুগ্রহ করে কোন সমস্যা পেলে জানাতে ভুলবেন না।
লেখাটি আমাদের প্রযুক্তিতে দেখুন এখানে

Update: 7Th November,2009
Just Click here to install the search plugin in your browser. Only Firefox(>=2) and Internet explorer(>=7) user can get this support. Thank you.

সেপ্টেম্বর ১৯, ২০০৯মন্তব্য করুন

coverwcgদীর্ঘ বিরতি শেষে বের হলো ‘প্রযুক্তি কথন’ এর দ্বিতীয় সংখ্যা। এ সংখ্যার মূল বিষয় ‘পরিবেশ এবং জ্বালানী’। পাশাপাশি রয়েছে মেধাস্বত্ব, সফটওয়্যার পরিচিতি, সায়েন্স ফিকশন, ইন্টারনেট এবং কম্পিউটিং এর বিভিন্ন কলাকৌশল নিয়ে লেখা। ৯০ পৃষ্টার এই ই-সাময়িকীটির সাইজ মাত্র ১.২৩ মেগাবাইট।

আমাদের প্রযুক্তি ফোরামে দেখুন এখানে
যারা প্রযুক্তি কথন এর প্রথম সাময়িকীর খবর জানেন না তারা এই লিঙ্ক দেখতে পারেন
ডাউনলোডঃ
প্রযুক্তি কথন দ্বিতীয় সংখ্যা
উপরের লিঙ্কে সমস্যা হলে নিচের লিঙ্কগুলো ব্যবহার করুনঃ
একঃ লিঙ্ক১
দুইঃ লিঙ্ক২

ই-সাময়িকীটি সম্পর্কে সকলের গঠনমূলক মতামত কাম্য।
আমাদের প্রযুক্তি টিমের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।

মার্চ ৬, ২০০৯মন্তব্য করুন

rss-icons-collection-by-cadenheadতথ্যের সহজ আদান প্রদানের অন্যতম মাধ্যম হলো আর.এস.এস. ফীড । পিএইচপিবিবি৩ এর সাথে ডিফল্ট কোন আর.এস.এস. ফীড অপশন না থাকায় একদম প্রথম দিকে একটি ছোট মড (মডিফিকেশন) বানিয়েছিলাম আর.এস.এস. ফীডের জন্য (মূল পিএইচপিবিবি সাইটে এখানে মডটি পাওয়া যাবে যদিও সময়ের অভাবে ঐখানে আর অনেক দিন আপডেট করি নাই।)। আমাদের প্রযুক্তি সর্বশেষ পোস্টের জন্য আর.এস.এস. ফীডের লিঙ্ক ফোরামের একদম উপরের দিকে ডান পাশে পাবেন। …continue reading আমাদেরপ্রযুক্তি ফোরাম-নির্দিষ্ট কোন ফোরামের লেটেস্ট পোস্টের আর.এস.এস ফীড

সেপ্টেম্বর ২০, ২০০৮2 টি মন্তব্য

magcoverপ্রকাশিত হলো আমাদের প্রযুক্তির ই-সাময়িকী ‘প্রযুক্তি কথন’-এর প্রথম সংখ্যা এবং সফটওয়্যার স্বাধীনতা দিবস বিশেষ সংখ্যা।তাই এবারের সংখ্যা সাজানো হয়েছে উন্মুক্ত সোর্স বিষয়ক সকল লেখা দিয়ে।আমাদের প্রযুক্তি ফোরামে বিভিন্ন সময় প্রকাশিত উন্মুক্ত সোর্স ও লিনাক্স বিষয়ক লেখার পাশাপাশি রয়েছে অন্যান্য ওপেন সোর্স বিষয়ক ওয়েব সাইট ও পত্রিকায় প্রকাশিত কিছু লেখাও। উন্মুক্ত সোর্স সম্পর্কে অনেকের মনে ভ্রান্ত ধারনা আছে। এখনও অনেক কম্পিউটার ব্যবহারকারীই মনে করেন উন্মুক্ত সোর্স মানেই বিনামূল্যের কিছু সফটওয়্যার। তাই লেখা বাছাইয়ের ক্ষেত্রে লিনাক্স বিষয়ক টিপস এবং টিউটোরিয়ালের বদলে উন্মুক্ত সোর্স বিষয়ক সচেতনতামূলক লেখাকেই আমরা বেশি প্রাধান্য দিয়েছি যা উন্মুক্ত সোর্স সম্পর্কে পাঠককে সচেতন করে তোলার পাশাপাশি এ সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে। খুবই অল্প সময়ে প্রকাশ করায় অনিচ্ছা স্বত্ত্বেও বেশ কিছু ভুল-ত্রুটি রয়েছে এই প্রকাশনায় যা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। এসব ভুল ত্রুটিকে পেছনে ফেলে আমরা চেষ্টা করবো ভবিষ্যতে আরোও সুন্দর এবং বিষয়ভিত্তিক ই-সাময়িকী উপহার দেয়ার। ই-সাময়িকীর ব্যাপারে সকলের গঠনমূলক মতামত ও পরামর্শ কামনা করছি। ধন্যবাদ।


ফরম্যাটঃ পিডিএফ
মোট পৃষ্টাঃ ৭৪
ফন্টঃ সোলায়মানলিপি
ডাউনলোডঃ লিঙ্ক

July 19, 20081 Comment

সেইদিন কারিগর নতুন একটা আইডিয়া দিয়েছিলো যে যদি এমন সুবিধা থাকে যে নিজের ব্লগে নিজের পোস্টগুলো (আমাদেরপ্রযুক্তি ফোরামের) দেখানো যেত আর এস এস ফিড হিসাবে বেশ ভালো হতো। ঠিক এই সুবিধাই চালু করা হলো আজ থেকে। কোন টপিক দেখার সময় ডান পাশের দিকে সদস্যের প্রোফাইল অংশ পোস্ট সংখ্যা বা পোস্ট দেখুন লিঙ্কের পাসে rss লেখা নতুন একটা লিঙ্ক যুক্ত করা হলো। অথবা কারো প্রোফাইলেও ঢুকেন তাহলে একই ধরনের rss লিঙ্ক পাবেন।
নিজের পোস্টগুলোকে লিস্ট করে নিজের ব্লগে দেখানোর পাশাপাশি প্রিয় কোন সদস্যের পোস্টও দেখাতে পারেন একই ভাবে।
আগামীতে যেকোন ফোরাম বা সাবফোরামের পোস্টগুলো একই ভাবে আর এস এস ফিডের মাধ্যমে পড়ার সুবিধা আনা হবে।

এই বিষয়ে আমাদের প্রযুক্তি ফোরামে দেখুন এখানে

  • Go to top
    Go to top
feedback